মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সিলেটে সাংবাদিককে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
সিলেটে সাংবাদিককে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সিলেটে অপহরণকারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমদ।

সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টার ভবনের পার্কিংয়ে ঘটে এ ঘটনা। এ ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করে আজ (মঙ্গলবার) ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বুধবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার গভীর রাতে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে এসআই অঞ্জন দেব নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে হামলাকারী দুজনকে গ্রেপ্তার করেন। অপর অজ্ঞাত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলাচ্ছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজারের মইয়ারচর গ্রামের তজম্মুল আলীর ছেলে শামীম আহমদ ও একই গ্রামের মোক্তার আলীর ছেলে সোহেল রানা।

সাংবাদিক মারুফ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদ। সোমবার অপহরণের চেষ্টার সময় ওই ভবনের গ্যারেজের নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। এসময় মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় অপহরণের চেষ্টাকারীরা। একই সঙ্গে দেওয়া হয় হত্যার হুমকি।
এ ঘটনায় আহত মারুফকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নগরীর জিন্দাবাজারস্থ ব্লু-ওয়ার্টার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে তিন যুবক মারুফের ওপর হামলা করেন। একই সঙ্গে তাঁরা অপহরণের চেষ্টা চালান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

হামলার পুরো ঘটনা ব্লু-ওয়াটার মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে স্পষ্ট দেখা যায় অপহরণকারীদের কর্মকাণ্ড। সিসিটিভি ফুটেজে নেভি ব্লু রঙের টিশার্ট পরা একজনকে দেখা যায়।
সাংবাদিক মারুফ বলেন, ‘লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ সাতানব্বই হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।’

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে। তাদেরকে জ্ঞিাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।’
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মামলার প্রেক্ষিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে, এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও সব আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেট।

সংগঠনের সহসভাপতি দিগেন সিংহ বলেন, ‘এই হামলার পেছনে অনেক কারণ থাকতে পারে। সেটি খতিয়ে দেখা উচিৎ বলে মনে করছি। এর পেছনে আর কারা আছে, তা খুঁজে বের করতে হবে।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102