রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড প্রশিক্ষণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
দোয়ারাবাজারে গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড প্রশিক্ষণ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা এলাকায় ৬টি ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড প্রশিক্ষনের আয়োজন করা হয়।

সোমবার সকালের দিকে থানা কম্পাউন্ডে ওই প্যারেড প্রশিক্ষণ দেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।

চৌকিদারী প্যারেডে ওসি দেবদুলাল ধর পলাতক গ্রেফতারী পরোয়ানা তামিলে তথ্য দিয়ে সহায়তা, মাদক, জুয়া সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করা ও থানা এলাকার কোথাও কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড বা দেশদ্রোহী কর্মকান্ড না হয় সে ব্যাপারে খেয়াল রাখার জন্য সকল গ্রাম পুলিশদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি এ সময় বলেন-আপনারা সার্বক্ষনিক সময়ে প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আপনাদের দৃষ্টি সজাগ থাকলে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে না। গ্রাম পুলিশদের নিয়ে ও সাধারণ জনগণের সহায়তায় থানা পুলিশ দোয়ারাবাজার উপজেলায় শান্তি বজায় রাখতে বদ্ধ পরিকর।

এ সময় দোয়ারাবাজার থানার পুলিশ কর্মকর্তা ও উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102