সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জায়েদ-নিপুনকে আদালতের আদেশ কঠোরভাবে মানার নির্দেশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
জায়েদ-নিপুনকে আদালতের আদেশ কঠোরভাবে মানার নির্দেশ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: শিপ্লী সমিতির সম্পাদক পদে চেম্বার আদালতের দেয়া আদেশ জায়েদ-নিপুনকে কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

সোমবার (১৪ই মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

জায়েদ খানের আইনজীবীর দাবী ওই পদে বসবেন জায়েদ খান। তবে ভিন্নমত নিপুনের আইনজীবীর। সাধারণ সম্পাদক পদে স্থিতিবস্থার আদেশের পরেও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।

চেম্বার আদালত শুনানি শেষে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত ও স্থিতিবস্থা দেয় চেম্বার জজ আদালত।

গেল ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।

তবে গত ৫ই ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এর বিরুদ্ধে ৭ই ফেব্রুয়ারি জায়েদ খান রিট করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করায় আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এ নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় আইনি লড়াই।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102