সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
সুনামগঞ্জে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় পরকিয়া ও পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে রিপা বেগম (৩০) নামে এক স্ত্রী খুন হয়েছেন।

রোববার (০৬ মার্চ) দুপুরে পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

তবে ঘাতক স্বামী আব্দুল হামিদ মিল্টন (৪২) কেআটক করেছে সুনামগঞ্জ র‍্যাব।

সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে মঈনপুর গ্রামের লেম্বু মিয়া ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে স্বামী আব্দুল হামিদের সাথে ঝগড়া করে মঈনপুর গ্রাম থেকে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাড়া বাসা নিয়ে মঙ্গলকাটা গ্রামের গুলজার আহমদ নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন।

প্রথম স্বামী পরকিয়ার খবর জানতে পেরে আজ দুপুরে পশ্চিম তেঘরিয়ার বাসায় এসে তার স্ত্রী’র সাথে দরজা লাগিয়ে প্রথমে কথা বলেন। এরই এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে ঘরে থাকা তরকারি কাটার দা দিয়ে রাগের মাথায় ঘাতক স্বামী স্ত্রী মাথায় আঘাত করলে চিৎকার দিয়ে সে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা এসে দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে বাসার মালিক ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাটি বললে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে ও নারীকে উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুন হওয়া রিপা বেগম বড় মেয়ে ফাহমিদা জাহান বলেন, আমি পাশের ঘরে এসে টিভি দেখছিলাম। হঠাৎ আমার বাবা এসে ঘরের দরজা লাগিয়ে মায়ের সাথে কথা বলতে থাকে। পরে মায়ের চিৎকার শুনে পাশের ঘরের খালা সহ আমরা সবাই দৌড়ে যাই। পরে বাবাকে দরজা খুলার জন্য অনুরোধ করলে বাবা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় এবং মা মাটিতে পড়ে থাকে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘাতক স্বামীকে আটক করেছে সুনামগঞ্জ র‍্যাব।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102