সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তিন দিন ধরে কলম বিরতিতে দলিল লেখকরা; ভোগান্তিতে মানুষ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
তিন দিন ধরে কলম বিরতিতে দলিল লেখকরা; ভোগান্তিতে মানুষ - Sunamganj Journal

ছাতক প্রতি‌নি‌ধি: ছাত‌কে সাব -রেজিস্ট্রার ফখরুল ইসলাম ও  অফিসের প্রধান সহকারী আব্দুর রহিমকে তার কার্যালয়ে টু‌কে সরকার দলীয় এক নেতা  ক্ষমতার দাপট দে‌খি‌য়ে সরকা‌রি কা‌জে বাধা ও দ‌লিল লেখক‌দের লা‌ঞ্চিত ক‌রে হত্যার হুম‌কি দি‌য়েছেন  স্থানীয় আওয়ামীলী‌গের নেতা ও ছাতক পৌর মেয়রের বড় ভাই কামাল চৌধুরী। 

আ`লী‌গের নেতা  ও দলিল লেখকদের দ্বন্দ্বে বেকায়দায় সেবাগ্রহীতারা। এ ঘটনার মুল‌হোতাকে দৃষ্টান্তমুলক শা‌ন্তির দেয়ার প্রতিবা‌দে তিন দিন ধরে কলম বিরতি পালন করছেন দলিল লেখকরা। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম ফলে মুখ থুবড়ে পড়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন দলিল তৈরি করতে আসা মানুষ। তবে দলিল লেখকদের কর্মবিরতির কারণে হতাশ হয়ে ফিরে যেতে হয় ত্রেুতা বি‌ত্রেুতারা।  দলিল তৈরি করতে আসা আরও অনেককেই পড়তে হয় ভোগান্তিতে। সেবাগ্রহীতারা অভিযোগ করেন, পৈত্রিক সম্পত্তি রেজিষ্ট্রি করতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তারা এ ঘটনার সুষ্ট সমাধান চায়। 

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী প্রথমে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব রেজিস্ট্রার ও অফিস সহকারীকে লাঞ্চিত করেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। তার মৌখিক এ অভিযোগের কারণে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমান ছাতক অফিসে এসে তদন্ত শুরু ক‌রেন। এ ঘটনার বিরো‌ধে জের ধ‌রে গত সোমবার বিকা‌লে আবারও অফিসে আসেন আওয়ামীলীগ নেতা কামাল চৌধুরী।

তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসেই দলিল লিখকদেরকে নানা খারাপ ভাষায় গালা-গালি করতে থা‌কে। এক পর্যায়ে ২/৩ জন  দলিল লেখককে লাঞ্চিত করেছেন ব‌লে আওয়ামীলীগ নেতার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। সাব রে‌জিষ্টার অ‌ফি‌সে টু‌কে অযথা হয়রানি, লা‌ঞ্চিত, হুম‌কিদাতাকে শা‌ন্তির দা‌বি‌তে দুই দিন ধরে শতা‌ধিক দলিল লেখকরা কলম বিরতি পালন করছেন সাব রে‌জিষ্টার অ‌ফি‌সে সাম‌নে।

গত বৃহস্প‌তিবার সকা‌লে উপ‌জেলার সাব রে‌জিষ্টার অ‌ফি‌সে সাম‌নে দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার সভা‌পতি‌ত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাসের প‌রিচালনায় অনু‌ষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রা‌খেন,সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দলিল লিখক সমিতির সদস্য রঞ্জিত কুমার দাস, খুরশিদ মিয়া,শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার,মুহিবুল হক,নুরুল ইসলাম, ফয়ছল আহমেদ, বাকি বিল্লাহ, মুরাদ মিয়া,ওয়াছির আলী, আব্দুল মমিন, আব্দুস সালাম নোমান, আব্দুল কাইয়ুম, নজমুল হোসেন, লিকছন দাস,সুমন মিয়া,কদর আলী, হিফজুল বারী শিমুল, দেলোয়ার হোসেন নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা ব‌লেন অফিস সহকারী ও দলিল লেখকদের অযথা হয়রা‌নি হুম‌কিদাতাকে  দৃষ্টান্তমুলক শা‌ন্তি না করা পর্যন্ত কলম বিরতি অব্যাহত থাকবে ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102