রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
সুনামগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “পুলিশ মেমোরিয়াল ডে ২০২২”।

বাংলাদেশ পুলিশের অন্যান্য সকল ইউনিটের ন্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও আত্মোৎসর্গকারী সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র‍্যালি সহ নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার ও সম্মাননা প্রদান করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম এর সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিআইও ১ আনোয়ার হোসেন মৃধা, ওসি ডিবি ইকবাল বাহার প্রমুখ।

সুনামগঞ্জ জেলার ৮ জন পুলিশ সদস্য মারা যাওয়ায় তাদের পরিবারের সদস্যদের সন্মাননা স্মারক ও উপহার সামগ্র প্রদান করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102