মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বিয়ানীবাজারে ট্রাক চাপায় শিশু নিহত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
বিয়ানীবাজারে ট্রাক চাপায় শিশু নিহত - Sunamganj Journal

সিলেট প্রতিনিধিঃ সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরিণ মহাসড়কের চারখাই ইউনিয়নের সওদাখাল সেতু এলাকায় ট্রাক চাপায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। ট্রাকের চালক পলাতক রয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।

নিহত শিশু সুর্য্য লাল বিশ্বাস, সে চারখাই ইউনিয়নের মোহনপুর এলাকার হিরা বিশ্বাসের পুত্র।

স্থানীয়রা জানান, পাথর বোঝাই ট্রাক দ্রুত গতি সওদা সেতুর সম্মুখে শিশু সূর্যলাল বিশ্বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ট্রাকের চাপা শিশুটির উপরে উঠে গেলে পেট ফেটে নাড়িবুড়ি বেরিয়ে সড়কে ছিটকে পড়ে। এ ঘটনার সাথে সাথে ট্রাক চালক ও সাহায্যকারিরা পালিয়ে গেছে।

ঘটনাস্থলে পৌছে বিয়ানীবাজার থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করবেন।

ঘটনাস্থলে থাকা বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, এ ঘটনায় শিশুটি ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102