সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

নিহত উজির মিয়ার বাড়ীতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
নিহত উজির মিয়ার বাড়ীতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ - Sunamganj Journal

রুপজ আহমেদ, শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে অভিযুক্ত নিহত উজির মিয়ার বাড়ীতে মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ ” সুনামগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন (বাঘেরকোনা) গ্রামে নিহত উজির মিয়ার বাড়ীতে যান প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জজকোর্টের বিজ্ঞ আইনজীবি এডভেকেট ছাইদুর রহমান তালুকদার (এপিপি), সাধারণ সম্পাদক শিক্ষানবীশ আইনজীবি সংবাদকর্মী মোঃ আবু সঈদ, সাংগঠনিক সম্পাদক শিক্ষানবীশ আইনজীবি মোশাহিদ আলম মহিম তালুকদার, জেলা কমিটির চিকিৎসা বিষয়ক সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য মোঃ আজাদ হোসেন।

এসময় নিহত উজির মিয়ার বাড়ীতে উপস্হিত ছিলেন তাহার ছোট ভাই ডালিম মিয়া, প্রতিবেশী সেলিম আহমদ, তাহার চাচা,ভগ্নিপতি সহ অনেক স্বজনবৃন্দ। সন্তান হারানো মায়ের আহাজারী হৃদয়ে উজির মিয়াকে বাড়ী হতে গত ১০ ফেব্রুয়ারী রাতে শান্তিগঞ্জ থানা পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদের নামে গভীর বাতে বাড়ী হতে ধরে আনা,নির্যাতনের পর কোটে চালান ও মুক্তি পেয়ে বাড়ীতে এসে নিজ মুখে নির্যাতনর বিবরণ এবং যন্ত্রণায় কাতরানোর একের পর এক বর্ণনাগুলো ছিল হৃদয় বিদারক! ছেলে হারানো মায়ের আহাজারীতে “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ”(মানবাধিকার) সুনামগঞ্জ জেলা কমিটি তাহার সুবিচারের দাবীতে পাশে থাকবে।

উল্লেখ্য, উজির মিয়াকে গত ২১ শে ফেব্রুয়ারী চিকিৎসার জন্য সিলেট নিয়ে য়াওয়ার পথে মৃত্যুবরণ করলে এবং মৃত্যু সংবাদ এলাকায় পৌছলে পুলিশের নির্যাতনে তাহার মৃত্যু ও নির্যাতনকারী শান্তিগঞ্জ থানার এস আই দেবাশীষ সহ ৩ জনকে অভিযুক্ত করে সুবিচারের দাবীতে আড়াই ঘন্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা বাজারে লাশ রাস্তায় রেখে সড়ক অবরোধ করেন বিক্ষোব্দ এলাকাবাসী। পরে বিকাল ৫ ঘটিকায় জেলা প্রশাসনের উপস্হিতিতে তদন্ত সাপেক্ষে সুবিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। জেলা প্রশাসনের উপস্হিতিতে লাশের ময়না তদন্ত শেষে পরদিন তাহার দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102