রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

প্রবাসী দুই বন্ধুর সহযোগিতায় দোয়ারাবাজারে অসহায় হতদরিদ্রদের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
প্রবাসী দুই বন্ধুর সহযোগিতায় দোয়ারাবাজারে অসহায় হতদরিদ্রদের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের প্রায় দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামের বেলজিয়াম প্রবাসী রিজু আহমেদ ও তার বন্ধু বেলজিয়াম প্রবাসী মাহবুব মিয়ার উদ্যোগে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করেন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজ্জত আলী।

এসময় উপস্থিত ছিলেন, বার্ড চক্ষু হাসপাতালের সাবেক ম্যানেজার মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিক সহযোগীতা করেছেন স্থানীয় ইমরান আহমেদ, মাহবুব মিয়া,মহিবুর রহমান, মিনহাজ,ছদরুল ইসলাম, জায়েদ আহমেদ।

এসময় মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার, ধনপুর এলাকাসহ বিভিন্ন গ্রামের অসহায় হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে চোখের সকলপ্রকার চিকিৎসা করা হয় এবং রোগীদের প্রয়োজন মত ঔষধ ও চশমা বিতরণ করাসহ ছানি পড়া রোগীদের ফ্রি অপারেশন করানোর যাবতীয় ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102