নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্ট্রোক করেছেন। পরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক পীর হাবিবুর রহমানের ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
তিনি বলেন, সাংবাদিক পীর হাবিবুর রহমানের শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে। এর মধ্যে কিডনির সমস্যা রয়েছে।
তার অবস্থা স্থিতিশীল উল্লেখ করে টিটন বলেন, পরিবারের সদস্যরা পীর হাবিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।