মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিচারপ্রার্থীরা যেন হয়রানি না হয়-প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
বিচারপ্রার্থীরা যেন হয়রানি না হয়-প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: কোনোরকম হয়রানি ছাড়া বিচারপ্রার্থীরা যেন বিচার পেতে পারে সে ব্যাপারে বিচার বিভাগের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া বিচার পেতে পারে সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত সময়ে বিচার কাজ শেষ করে জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে করোনাকালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মামলাজট কমাতে বিচার বিভাগের নেয়া পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102