মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গত অর্থবছরে সার্বিক রাজস্ব ঘাটতি দেড় লাখ কোটি টাকা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
গত অর্থবছরে সার্বিক রাজস্ব ঘাটতি দেড় লাখ কোটি টাকা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী সার্বিক রাজস্ব ঘাটতি ১ লাখ ৪৭ হাজার ৮২১ কোটি টাকা। এ সময় রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩ লাখ ৪৮ হাজার ৬৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২৪৮ কোটি টাকা (৫৭ দশমিক ৫৩ শতাংশ)। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮২১ কোটি টাকা (৪২ দশমিক ৪৭ শতাংশ)।

অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫০০ কোটি টাকা। এর বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৭৭ কোটি টাকা। অর্থাৎ সমাপ্ত অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৮২৩ কোটি টাকা। রাজস্ব আদায়ের এই অংক এর পূর্ববর্তী ২০১৮-২০১৯ অর্থবছরের তুলনায় ২৫ দশমিক ৩৫ শতাংশ কম। ওই বছর এনবিআরের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ২৫ হাজার ৯৬০ কোটি টাকা।

অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে রাজস্ব আদায় আশানুরূপ হয়নি। অর্থবছরের শেষের দিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রাজস্ব আদায়ের পূর্বাভাসে বলেছিল, এনবিআরের রাজস্ব ঘাটতি ১ লাখ ২৫ হাজার কোটি টাকা দাঁড়াতে পারে।

অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ায় গত অর্থবছরে সরকারের পুঞ্জিভূত অভ্যন্তরীণ ঋণ এবং নিট ঋণও বেড়েছে। ২০১৯-২০২০ অর্থবছর শেষে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৬৩৪ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে পুঞ্জিভূত নিট ঋণ হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ১৪৮ কোটি ৬০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ দুই হিসাবে সরকারের ঋণ বেড়েছে যথাক্রমে ১ লাখ ৫৫ হাজার ৭৫০ কোটি টাকা (১৩.৫৮ শতাংশ) এবং ৬২ হাজার ৮২৫ কোটি ২০ লাখ টাকা (৫৫.৫১ শতাংশ)। এর আগের ২০১৮-২০১৯ অর্থবছর শেষে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৪৬ হাজার ৮৮৪ কোটি ৭০ লাখ টাকা এবং পুঞ্জিভূত নিট ঋণ ছিল ১ লাখ ১৩ হাজার ২৭৩ কোটি ৪০ লাখ টাকা।
সুত্র: রাইজিংবিডি

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102