শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ডিজেএফবি’র সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক শাহীন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
ডিজেএফবি’র সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক শাহীন - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের সাংবাদিক হামিদ-উজ-জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

শুক্রবার সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী নতুন কমিটি গঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেয়ার বিজের মাসুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক জাগোনিউজ২৪.কম এর জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক। অন্যান্য পদে অর্থ সম্পাদক সাইদ রিপন (ঢাকাপোস্ট), দপ্তর সম্পাদক এম আর মাসফি (দৈনিক সময়ের আলো), প্রচার ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসিবুল ইসলাম (রাইজিংবিডি.কম)।

শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

নির্বাচনে ৫২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহীন। সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের ফয়সাল (সময় টেলিভিশন) সদস্য পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ জাকারিয়া (বিজনেস পোস্ট), তানজিলা খানম নিঝুম (মোহনা টেলিভিশন), সুশান্ত সিনহা (দেশ টিভি)।

ভোটে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফের সহ-সভাপতি ও এএফপি‘র ব্যুরো চিফ মুহাম্মদ সফিকুল আলম। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম হাসিব ও বিডি নিউজের সিনিয়র রিপোর্টার মইনুল হক চৌধুরী।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102