মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ সকাল ৯টা ১৬ মিনিটে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২৭ তম এই নির্বাচনে ভোট দিতে উপস্থিত হচ্ছেন শিল্পীরা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে রয়েছেন বিএইচ নিশান ও জাজিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছেন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপু্ণ, সহ-সভাপতি রিয়াজ আহমেদ ও ডি. এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলে সভাপতি পদে লড়ছেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান। সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ।

এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন—রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর। এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ছেন অভিনেতা ডন ও হরবোলা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102