রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজার প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাবীবুল্লাহ হেলালী, সম্পাদক আশিক মিয়া

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
দোয়ারাবাজার প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাবীবুল্লাহ হেলালী, সম্পাদক আশিক মিয়া - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সকাল এগারোটায় প্রেসক্লাব কার্যালয়ে দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক বজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়ার সঞ্চালনায় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন প্রতিনিধি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক আমাদের সময় প্রতিনিধি আশিক মিয়া।

সভায় সবার সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টারা হলেন সিনিয়র সাংবাদিক দৈনিক হাওরাঞ্চলের কথা প্রতিনিধি এম এ করিম লিলু, দৈনিক যুগান্তর প্রতিনিধি তাজুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বজলুর রহমান।

দোয়ারাবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি দৈনিক একাত্তরের কথা প্রতিনিধি আলাউদ্দিন, সহসভাপতি বাংলাদেশ প্রতিবেদন প্রতিনিধি কামাল পারভেজ, সহসভাপতি দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ডেইলি অবজারভার প্রতিনিধি এম এ মোতালিব ভুঁইয়া, দপ্তর সম্পাদক দৈনিক সিলেট বানী প্রতিনিধি সিরাজ মিয়া, অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আশিস রহমান, প্রচার সম্পাদক দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য দৈনিক মাতৃজগত প্রতিনিধি মামুন মুন্সী, সাপ্তাহিক সীমান্ত কন্ঠ প্রতিনিধি মনির হোসেন।

এদিকে নবনির্বাচিত দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102