রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জাদুকাটা নদী পথে আমদানি-রপ্তানি চালুর লক্ষ্যে প্রতিনিধিদল জাদুকাটা নদী পরিদর্শন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
জাদুকাটা নদী পথে আমদানি-রপ্তানি চালুর লক্ষ্যে প্রতিনিধিদল জাদুকাটা নদী পরিদর্শন - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার নদী পথে ভারত থেকে আমদানি-রপ্তানি চালুর লক্ষ্যে জাদুকাটা নদী পরিদর্শন করেছেন সিলেট কাস্টম্স, সিলেট ও সুনামগঞ্জ চেম্বারের একটি প্রতিনিধিদল।

সোমবার সকালে ছাতক স্থল শুল্ক স্টেশনের আওতায় উপজেলার জাদুকাটা নদী পথে ভারতের মেঘালয় থেকে পাথর, কয়লা ও অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির ব্যাপারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সুনামগঞ্জের ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর একটি প্রতিনিধিদল জাদুকাটা নদী পরিদর্শন করা হয়।

প্রতিনিধিদলে ছিলেন কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নজির হোসেন, কাস্টম্স এর উপ কমিশনার মোঃ শায়েখ আরিফিন জাহিদী, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান,সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি শামছুল হক।

পরিদর্শন শেষে কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম জাদুকাটা নদী পথ দিয়ে ভারত থেকে কয়লা, পাথর ইত্যাদি আমদানির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি ছাতক স্থল শুল্ক স্টেশনের আওতায় এ রুট দিয়ে আমদানি চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তিনি জাদুকাটা নদীর কোন অংশ দিয়ে ভারত থেকে পণ্য আসবে এবং কোথায় লোড-আনলোড হবে,সেসব স্থানের উপর একটি ভিডিও প্রতিবেদন তৈরী করে কাস্টম্স বিভাগের নিকট প্রদানের অনুরোধ জানান। তিনি বলেন, এ রুট দিয়ে আমদানি চালুর লক্ষ্যে আমরা এ রুটের বিপরীতে অবস্থিত ভারতীয় অংশের কাস্টম্স বিভাগ ও ভারতীয় হাই কমিশনের সাথে আলোচনা করবো। আশা করি অতি দ্রæতই জাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পণ্য আমদানি শুরু হবে।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, জাদুকাটা নদী ইউনোস্কো’র তালিকাভুক্ত একটি সংরক্ষিত এলাকা। এ
নদীর গভীরতা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন করে এখানে একটি নদীবন্দর স্থাপন করা যেতে পারে। যা আমদানি-রপ্তানি বৃদ্ধির পাশাপাশি নৌ-পরিবহন খাতেও ভূমিকা রাখবে। তিনি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সুনামগঞ্জের ব্যবসায়ীগণের অনুরোধের প্রেক্ষিতে জাদুকাটা নদী এলাকা পরিদর্শনের জন্য কাস্টম্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে স্থানীয় আমদানি-রপ্তানিকারগণ কাস্টম্স ও সিলেট চেম্বারের প্রতিনিধিদলকে জাদুকাটা নদী রুট দিয়ে ভারত থেকে কয়লা, পাথর ও অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং যথাশীঘ্র সম্ভব এ রুট দিয়ে আমদানি-রপ্তানি চালুর অনুরোধ জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102