সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সৌদিতে ভবন থেকে পড়ে ছাতকের তরুণের মৃত্যু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
সৌদিতে ভবন থেকে পড়ে ছাতকের তরুণের মৃত্যু - Sunamganj Journal

ছাতক প্রতিনিধি: সৌদি আরবে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ পড়ে এক সুনামগঞ্জের ছাতক উপজেলার সুমন আহমদ(২১) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১১ জানুয়ারি) বাংলাদেশ সময় আনুমানিক ২টার দিকে জেদ্দা শহরে এই ঘটনা ঘটে।

তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা আবদুল করিম জানান, ‘প্রায় ১১ মাস পূর্বে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সুমন। সেখানে তার অন্য দুই ভাইয়ের সাথে জেদ্দা শহরে থাকতেন। মঙ্গলবার দুপুরে ওই শহরেরই একটি নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করছিলেন তিনি। হঠাৎ করে পা ফসকে নিচে পরে ঘটনাস্থলেই মারা যান সুমন। খবর পেয়ে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নিয়ে গেছে।’

আবদুল করিম আরও জানান, ‘সুমন কি আসলেই পা ফসকে পরে মারা গেছেন, সেটা একটা রহস্য। কারণ, ওই চার তলায় সুমনের সাথে কয়েকজন কাজ করছিলেন। ঘটনার পর থেকেই তারা লাপাত্তা।’

নিহত সুমনের পারিবারিক একটি সূত্র জানায়, লাশ দেশে নাও আনা হতে পারে। সৌদি আরবেই তার জানাজা ও দাফনের করা হতে পারে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102