শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আমরা এখনও লকডাউনের চিন্তা করছি না-স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
আমরা এখনও লকডাউনের চিন্তা করছি না-স্বাস্থ্যমন্ত্রী - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: ওমিক্রন অনেক বেশি সংক্রামক। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তবে আমরা এখনও লকডাউনের চিন্তা করছি না।

মঙ্গলবার(৪ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহখানেক ধরে আক্রান্ত বাড়ছে। যেভাবে বাড়ছে সেটা আশঙ্কাজনক। গণপরিবহণে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যাত্রী অর্ধেক নেয়ার প্রস্তাব করা হয়েছে। মাস্ক ছাড়া রেস্টুরেন্টে যাওয়া যাবে না। আর এই নির্দেশনা না মানলে ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষকেই জরিমানা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন কার্ড দিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। স্কুলগুলো স্বাস্থ্যবিধি মনে চলবে। যদি সংক্রমণ অনেক বেড়ে যায়, তাহলে লকডাউনের পরিকল্পনা আছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে বিধিনিষেধ কার্যকরের নির্দেশনা দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যসেবা এখনও আছে। পিকনিক, ওয়াজ মাহফিল সর্বত্র স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102