সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
দোয়ারাবাজারে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক, দোয়ারাবাজার: ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পারচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার তত্ত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা” প্রকল্পের আওতায় বিনামূল্যে ঔষধসহ স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপুরস্থ মাইজভাণ্ডারী খানকাহ্ শরীফে লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাংশু কুমার সিংহ বলেন, বিজয়ে মাসে গ্রামীণ জনপদে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা,পুষ্ঠি ও চিকিৎসাসেবা মানুষের ঘরে ঘরে পৌঁচে দিতে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ সর্বজনীন ফ্রি স্বাস্থসেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।

মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদ সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ।

দোয়ারাবাজারে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন - Sunamganj Journal

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার শফিকুল ইসলাম, পর্ষদ প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, শাহিদ নুর আহমেদ, আব্দুল কাদির, গোলাম হোসেন, নূর মোহাম্মদ, আহমদ আলী, উমর গনি, আহসান হাবীব হাসান, সিদ্দিকুর রহমান, রেজাউল করিম, ডা: আলী নূর, মোহাম্মদ আজাদ, অন্নদা রঞ্জন দাস, নুর হোসেন নুরু, আনছার আলী, মোহাম্মদ আলী, নুরু কমান্ডার, শাহাদাত হোসেন ও মোস্তফা কামাল প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102