দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মনির হোসেন (৪২) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গ্রেফতারকৃত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে বুধবার(২৯ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের হাওর থেকে আটক করা হয়।
আটককৃত উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়ার সাথে ওই স্কুলছাত্রী প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কক থাকায় গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে হাওরে নিয়ে ভগ্নিপতি মনির হোসেন ও মামাতো ভাই রফিক আলী তাকে জোরপূর্বক গণধর্ষণ করে পালিয়ে যান। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করেন। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর) দোয়ারাবাজার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় মনির হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমেে কারাগারে প্রেরণ করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, বখাটে যুবক হাবিব মিয়া ও তার মামাতো ভাই রফিক মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।