রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ধর্ষণে চেষ্টার অভিযোগ, সালিশের মাধ্যমে ৫ হাজার টাকায় দফারফা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
ধর্ষণে চেষ্টার অভিযোগ, সালিশের মাধ্যমে ৫ হাজার টাকায় দফারফা - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনের বেলায় এক অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ ওঠার ৯ দিনের মধ্যে সালিশের মাধ্যমে মাত্র ৫ হাজার টাকায় দফারফা হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নেন আন্দারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। আর ঘটনা টি গত কাল ( ১৯ ডিসেম্বর) রাতে আন্দারগাওঁ গ্রামের জনৈক স্বামীর বাড়িতে বোগলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিলন খান ও সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন সালিশে বিচারে অভিযুক্তের বিরুদ্ধে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে,বোগলা ইউনিয়নের আন্দারগাওঁ গ্রামের জনৈক নারীর (১৮) স্বামী এলাকায় মানুষের বাড়িতে কাজ করে স্বামী – স্ত্রী দিনাতিপাত করেন। স্ত্রী স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শুক্রবার (১০ ডিসেম্বর ) বিকাল ৪টার দিকে প্রতিবেশী হযরত আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০) ভুক্তভোগির মেয়েটির বাড়িতে পাশে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে এসে রহমানের লালসা থেকে মেয়েটিকে রক্ষা করে। পরে ভুক্তভোগি মেয়েটি ঘটনার দুইদিন পরে (১২ ডিসেম্বর) রাতে দোয়ারাবাজার থানা একটি লিখিত এজাহার দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার এ এস আই কামাল হোসেন তদন্ত করেন। পরে ১৯ ডিসেম্বর আন্দারগাওঁ গ্রামে বাড়িতে স্থানীয় কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। বৈঠকে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিচারে অভিযুক্ত ফিরোজ মিয়া দোষ স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগির স্বামী।

এ বিষয়ে বোগলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিলন খান বলেন আমি একটি বিচারে আছি কাল বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

এবিষয়ে তদন্ত কারি এ এস আই কামাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102