মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জামালগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
জামালগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জে ৪৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নির্দেশনা পরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ বোতল অফিসার্স চয়েজ ও ২৪ বোতল ম্যাকডুয়েলস নাম্বার ওয়ান নামীয় ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মিয়া জেলার সক্রিয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জামালগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার - Sunamganj Journal

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তুলিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতর বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102