মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ভগ্নিপতির বাড়িতে বেড়াতে শিশুকে খুন!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
ভগ্নিপতির বাড়িতে বেড়াতে শিশুকে খুন! - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে দা দিয়ে কুপিয়ে ভগ্নিপতির ভাগিনাকে খুন করার ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। খুন হওয়া শিশুর রিহান(৮) পূর্ব লক্ষীপুর গ্রামে হানিফ উদ্দিনের ছেলে। খুনের সত্যতা নিশ্চিত করেন জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা থেকে তৌহিদ(২৮) নামে এক যুবক ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকাল আকস্মিকভাবে ভগ্নিপতি হাবিব মিয়ার বোনের ছেলে ৮ বছরের শিশু রিহানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

খুনের ঘটনার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব না হলেও স্থানীয়দের তথ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনি তৌহিদ একজন মানসিক ভারসাম্যহীন।

খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইমামুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোনজামাইর বাড়িতে বেড়াতে আসেন। সে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে আনে। আর এই দা দিয়েই সে তার ভগ্নিপতির ভাগ্নাকে খুন করে।

খুনের কারন হিসেবে তিনি জানান, হত্যা করার পর আটক করা হলে তৌহিদ জানিয়েছে প্রায়ই স্বপ্নে দেখে তাকে কে বা কারা দা দিয়ে তাড়া করে বেড়ায়। তাই আক্রমন প্রতিহত করতে কিনে আনা দা’টি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায়। সোমবার সকালেও তেমনটা হলে ঘুম থেকে জেগে তার সামনে শিশুটিকে আসতে দেখে দা দিয়ে অতর্কিত হামলা করে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের সহযোগিতা খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102