রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে ৯ কোটি টাকা ব্যায়ে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মানিক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
দোয়ারাবাজারে ৯ কোটি টাকা ব্যায়ে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মানিক - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সোমবার সকালে সুনামগঞ্জ-ছাতক ভায়া দোয়ারাবাজার সড়কে ৯কোটি টাকা ব্যায়ে উপজেলার নোয়াগাঁও খালে ৯৫৫ মিটার চেইনেজে ৯৫ মিটার ব্রিজের ভিত্তিপ্রস্তর করা হয়।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম রোল মডেল। তিনি বলেন, বিগত ভয়াবহ দুর্যোগে সুনামগঞ্জ-ছাতক ভায়া দোয়ারাবাজার সড়কের নোয়াগাঁও খালের ব্রিজ ভেঙে অপূরণীয় ক্ষয়ক্ষতি সাধিত হয়। করোনা বিপর্যের কারণে দ্রুত কাজ করা সম্ভব হয়নি। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের মহিলা ভাইস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের চীফ ইঞ্জিনিয়ার সরদার মাহবুবুর রহমান, প্রকৌশলি ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাজী আবদুল খালেক, তানভীর আশরাফ চৌধুরী বাবু, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলাল আহমদ, আ’লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালিক মিয়া, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদার, নিউটন দাস সয়ন নেতা প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102