বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১২ ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সুনামগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন; জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিনসহ অন্যান্যরা।

এরপর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্যর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন।

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অদিতি দাস তিথি এবং ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ১ম হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ। এছাড়া ডিজিটাল সেন্টারের ১১বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জ জেলায় সেরা উদ্যোক্তা হিসেবে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ আব্দুল কাইয়ুম এবং সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শামীমা বেগমকে পুরস্কৃত করা হয়।

এর আগে সকাল ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102