মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে, তাকে বিদেশে নেয়া প্রয়োজন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে, তাকে বিদেশে নেয়া প্রয়োজন - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ গতকাল রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। এবার তার অবস্থা আরও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিএনপি’র মহাসচিব বলেন, তার অবস্থা সঙ্কটাপন্ন। আর দেরি না করে সুচিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নেয়া প্রয়োজন। আমাদের একজন সফল সাবেক রাষ্ট্র নায়ককে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। কারাগারে থাকার সময় কোনো চিকিৎসাই হয়নি তার। সুস্থ অবস্থায় কারাগার গেছেন। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আস্থা নেই জন্যই সবাই বিদেশ যাচ্ছে।

এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। ভালো শিক্ষার্থীরা শিক্ষক হতে পারে না। শুধু সরকারের পক্ষে থাকলেই চাকরি পাওয়া যায়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102