রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে পাহাড়ি নদীর ভাঙনের কবলে রায়নগর গ্রামবাসী, প্রতিরোধে ব্যবস্থা নিতে মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
দোয়ারাবাজারে পাহাড়ি নদীর ভাঙনের কবলে রায়নগর গ্রামবাসী, প্রতিরোধে ব্যবস্থা নিতে মানববন্ধন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ পাহাড়ি চিলাই নদীর ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারাচ্ছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের হাওর অধ্যুষিত রায়নগর গ্রামবাসী। হেমন্তে নদীর পানি কমে যাওয়ায় ভাঙন এখন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন কবলিত রায়নগর গ্রামের অন্ততঃ ৪০টি পরিবারের লোকজন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। শুষ্ক মৌসুমের মধ্যেই ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে বৃষ্টিপাত শুরু হলে ৪০টি পরিবারের বসতঘর ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সমূহ শংকা দেখা দিয়েছে।

গ্রামবাসী জানিয়েছেন, চিলাই পাহাড়ি নদী। প্রতিবছর উজানের ঢলে ওই নদী আমাদের সর্বস্ব নিয়ে যায়। কিন্তু আমাদের দুর্দশা দেখার কেউ নেই। পানি কমে গেলে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। নদীর পূর্ব তীরঘেঁষে হাওরের অবস্থান থাকায় আমরা পূর্বপাড়েও বাড়িঘর স্থানান্তর করতে পারবো না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নদী ভাঙনের কবল থেকে উদ্ধারে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানাই।

এ দিকে নদী ভাঙন প্রতিরোধে উদ্যোগ নিতে রোববার দুপুরে রায়নগর গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশক আলী, আবদুল বারী, কালামিয়া, আমীরুল হক, কমর আলী, নুরুল আমিন, জিয়া উদ্দিন, নওশাদ আলী, শামসুল হক, আং ছোবহান, ইসলাম উদ্দিন, আবদুল আজিজ, আবদুল হামিদ, আলামিন, আং শহীদ, আং বছির, আং মজিদ, আসাদ আলী, আলী আমজদ, আইনুল হক, বাবুল মিয়া, নজরুল ইসলাম, আইয়ুবুন নেছা, করিমুন নেছা, সোনারা বেগম, মহিবুন নেছা, আয়মনা বিবি, কামরুন নেছা, আছিয়া বেগম, জোছনা বেগম প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102