মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ কোনাজাল আটকের পর আগুনে পুড়ে ধ্বংস

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ কোনাজাল আটকের পর আগুনে পুড়ে ধ্বংস - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ দেশের দ্বিতীয় রামসার সাইট মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য নিধন রোধে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধিক টাকার দুটি কোনাজাল আটকের পর আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) দুপুরে টাঙ্গুয়ার হাওর থেকে এই জাল জব্দ করা হয়। পরে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর নির্দেশে, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ কবির কবির এর নেতৃত্বে কমিউনিটি গার্ডদের সার্বিক সহযোগিতায়,সকাল থেকে দুপুর পর্যন্ত একটি বিশেষ অভিযানে দুটি ছোট কোনাজাল ও কারেন্ট সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম আটক করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কমিউনিটি গার্ডের সুপারভাইজার মিরাজ আলী,কমিউনিটি গার্ড হাবিবুর রহমান বাদশা, রাকাব মিয়া,রিপন মিয়া প্রমুখ।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সাহসীকতার সাথে কাজ করতে হবে,এবং অবৈধ মৎস্য আহরণকারী ও পাখি শিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102