মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পাটলাই নদীতে বিআইডব্লিওটিএর নামে চাঁদাবাজী, বন্ধের দাবিতে অনিদিষ্টকালের নৌ-পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
পাটলাই নদীতে বিআইডব্লিওটিএর নামে চাঁদাবাজী, বন্ধের দাবিতে অনিদিষ্টকালের নৌ-পরিবহন ধর্মঘট - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিআইডব্লিওউটিএ’র নামে চাঁদাবাজী বন্ধের প্রতিবাদে অনিদিষ্টকালের জন্য নৌ-পরিবহন ধর্মঘট চলছে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা কামালপুর পাটলাই নদীর তীর থেকে এই ধর্মঘট শুরু হয়।

এসময় নৌ-পরিবহন শ্রমিকরা ভিক্ষোদ্ব হয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে সুনামগঞ্জ নৌযান মালবাহি পরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি সফিজুল ইসলামের নেতৃত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পংকজ তালুকদার, ইলিয়াছ মিয়া, আশরাফুল ইসলাম, জিলানী তালুকদার, রতন পাল, কংকন বাবু প্রমুখ।

এ সময় পরিবহন শ্রমিক নেতারা বলেন, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিওটিএ’র ইজারাদার আশরাফুজ্জামান রনি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হকের নেতৃত্বে প্রতিটি নৌ যান থেকে ২ থেকে ১০ হাজার টাকা করে প্রতি নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। তাদের চাহিদা মতো চাঁদা না দিলে নৌ শ্রমিকদেরকে মারপিট করে নৌকা থেকে মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। এই অবৈধ চাঁদাবাজী বন্ধের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার সুনামগঞ্জসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় নৌ পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে বলে জানান।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও ইজারাদার ও তার লোকজন চাঁদাবাজীর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102