সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে ইউপি নির্বাচনে ৫৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
দিরাইয়ে ইউপি নির্বাচনে ৫৩৬  প্রার্থীর মনোনয়ন দাখিল - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক, দিরাই: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। শেষ দিনে ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে ৬০, মেম্বার ৩৬৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জনসহ মোট ৫৩৬ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১ ও ৪৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
রফিনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, মেম্বার ৩৬, সংরক্ষিত ১৩, ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৩৫, সংরক্ষিত ১২, রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৪১, সংরক্ষিত ১৫, চরনারচর ইউনিয়নে চেয়ারম্যান ৭, মেম্বার ৫১, সংরক্ষিত ১৭, দিরাই সরমঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান ৮, মেম্বার ৪০, সংরক্ষিত ৯, করিমপুর ইউনিয়নে চেয়ারম্যান ৭, মেম্বার ৩৫, সংরক্ষিত ১০, জগদল ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৩৮, সংরক্ষিত ৯, তাড়ল ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৪০, সংরক্ষিত ১৩ ও কুলঞ্জ ইউনিয়ন থেকে চেয়ারম্যান ৮, মেম্বার ৫১, সংরক্ষিত ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপজেলার ৯ ইউনিয়ন থেকে চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারসহ ৫৩৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২৯ নভেম্বর প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102