রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে দপ্তরী কাম-প্রহরীদের কর্মঘন্টা নির্ধারন ও ছুটি প্রাপ্তির দাবিতে স্বারকলিপি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
দোয়ারাবাজারে দপ্তরী কাম-প্রহরীদের কর্মঘন্টা নির্ধারন ও ছুটি প্রাপ্তির দাবিতে স্বারকলিপি - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত দপ্তরী কাম-প্রহরীদের, হাইকোর্টের রায় অনুযায়ী কর্মঘন্টা নির্ধারন ও ছুটি প্রাপ্তির দাবিতে স্বারক লিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র কাছে এ স্মারক লিপি প্রদান করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরীরা।

স্বরকলিপিতে দাবি করা হয়, অর্থ মন্ত্রনালয়ের আউটসোসিং নীতিমালা ২০০৮ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের ২০১২সালের অউটসোর্সিং নীতিালায় নিয়োগ প্রাপ্ত হয়ে তারা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আউটসোর্সিং নীতিমালা অনুচ্ছেদ ১১/১ মোতাবেক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সরকারী ছুটি প্রাপ্যতার কথা থাকলেও তারা কোন ছুটি পান বলেও স্বরকলিপিতে দাবি করা হয়। এমনকি তাদের ২৪ ঘন্টা ডিউটি করতে হয়। এই কর্মঘন্টা নির্ধারন প্রসঙ্গে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন দপ্তরী কাম-প্রহরীরা। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাইকোর্টে জবাব দিয়েছেন ২৪ ঘন্টা কর্মসময় নয়, তাদের স্কুল টাইম পর্যন্ত কর্মসময়। এ দিকে বাস্তবে তার ভিন্নরুপ বাস্তবে তাদের ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করতে হয়। রাতে তাদের স্কুল পাহারা দিতে হয়, দিনের বেলা স্কুল চলাকালিন সময়ে স্কুলে থাকতে হয়। তাদের দাবি, নীতিমালা উপেক্ষা করে আমাদের দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। সরকারি ছুটি ও কর্মঘন্টা নির্ধারন করলেই তাদের দাবি পুরণ হবে।

স্বারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা দপ্তরী কাম প্রহরী সংগঠনের সভাপতি মো. আবদাল হোসেন, শাহিন মিয়া, সোলায়মান, ফয়জুল মিয়া, আলমগির হোসেন,মো. ইন্তাজ আলী, সঞ্জু দাস, মো. সামছুল হক, মো. কাওছার আহমদ, আব্দুল গফুর, বদরুল আলম, সুলেমান, শ্রী কৃপা দাশ, শ্রী রূপক কান্তি দাশ, মো. ইসরাফিল হোসেন,মো. সুহেল আহমদ, তারেক আহমদ, ছাইদুল ইসলাম, জাহেদ আহমদ, অতিন্দ্র দাশ, জহির আহমদ প্রমূখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102