সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আজাদ হত‍্যার রিভিশন আদেশ মঞ্জুর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
আজাদ হত‍্যার রিভিশন আদেশ মঞ্জুর - Sunamganj Journal

চাঞ্চল্যকর আজাদ হত‍্যাকান্ডের রিভিশন শুনানির আদেশ কাল হাতে এসে পৌছেছে। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ- হাওর আন্দোলন নেতার এই খুনের বিষয়টিকে ‘একটি চাঞ্চল্যকর হত‍্যাকান্ড’ অভিহিত করে অধিকতর তদন্তের জন‍্য (পুলিশ ব‍্যুরো ইনভেস্টিগেশন) পিবিআই য়ে প্রেরণের নির্দেশ দেন। গত ৩রা নভেম্বর উভয়পক্ষের শুনানী শেষে আদেশের জন‍্য ধার্য‍্য ৮ নভেম্বর এই নির্দেশ প্রদান করা হয়।

মহামান্য জজকোর্টের এই আদেশের মাধ‍্যমে চাঞ্চল্যকর আজাদ হত‍্যা মামলার আবার নতুন করে অধিকতর তদন্ত শুরু হল। এবারে তদন্ত করবে (পুলিশ ব‍্যুরো ইনভেস্টিগেশন) পিবিআই। এই আদেশ শোনার পর নিহতের পরিবার এবং হাওর জনপদের মানুষের মধ‍্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। এতদিন মানুষের মনে আজাদ হত‍্যার ন‍্যায় বিচার হবে কি না’ এ নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল- ৮ তারিখের এই আদেশের মাধ‍্যমে আবার সকল সন্দেহ দূর করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব‍্যাপারে আশাবাদী হয়ে ওঠেছে অত্র এলাকার মানুষ। অনেকেই পিবিআই এর উপর তাদের শতভাগ আস্থার কথা জানিয়েছেন।

গত ২০১৯ সালের ১৪ই মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ সদর আহ্বায়ক আজাদ মিয়া। সিলেট ওসমানী মেডিকেলে ৩দিন চিকিৎসার পর ১৭ মার্চ তিনি শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন। বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুলহক, উকিল আলী, পাভেল, রিপনসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে ১৮ মার্চ সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই আজিজ মিয়া।

ঘটনার দিনই আসামি উকিল আলীকে ধরতে সমর্থ হয় পুলিশ। অতি শীঘ্রই বাকি আসামিদের গ্রেফতার এবং শান্তিপ্রিয় সুনামগঞ্জে এরকম নৃশংস হত‍্যাকান্ডের প্রতিবাদে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। মিছিলে মিছিলে চলে প্রতিবাদ। হাওর বাঁচাও আন্দোলনের ব‍্যানারে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে প্রতিটি উপজেলায়, গ্রাম গঞ্জের আনাচে কানাচে। আসামিদের গ্রেফতারের জন‍‍্য রাজপথ থেকে আল্টিমেটাম আসে। ৭ দিনের মাথায় পুলিশ শ্রাবণ নামের একজনকে ধরতে সমর্থ হয়। তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দিও নেয় পুলিশ।

দীর্ঘদিন পালিয়ে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুলহক। নিম্ন আদালতের রায়ে তাকে আবার জেলে যেতে হয়। একে একে বাকি আসামিদেরও জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন মহামান‍্য ম‍্যাজিষ্ট্রেট আদালত। একমাস, দুইমাস,একবছর, দেড়বছর জেলভোগের পর ওরা সবাই আবার জামিনে বের হয়ে আসে।

পুলিশের চার্জশিট থেকে বাদ পড়ে নুরুল হক এবং উকিল আলীর নাম। বাদীপক্ষ নারাজ আবেদন করলে ম‍্যাজিষ্ট্রেট কোর্টে সেটা খারিজ হয়ে যায়। জজকোর্টে চলে রিভিশন। করোনা মহারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩ নভেম্বর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে ৮ তারিখে পিবিআই কে মামলাটির পূণ: তদন্তের আদেশ দেন মহামান‍্য জজকোর্ট। আদেশে মামলাটিকে একটি চাঞ্চল্যকর হত‍্যাকান্ড উল্লেখ করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত হলে হত‍্যার পরিকল্পনা এবং হত‍্যাকান্ডের সাথে জড়িত আরো অনেকের নাম বেরিয়ে আসবে বলে এলাকাবাসির ধারনা। এবং এরকম একটি চাঞ্চল্যকর হত‍্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ‍্যমে ন‍্যায় বিচার প্রতিষ্ঠা করা না গেলে এলাকায় খুন-গুমের সংখ‍্যা আরো অনেক বেড়ে যাবে বলেও আশংকা করছেন অনেকে। তাই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ‍্যমে অপরাধী দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।

লেখকঃ আফরোজ রায়হান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102