রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে টিলাকেটে অপরাধে তিনজনকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
দোয়ারাবাজারে টিলাকেটে অপরাধে তিনজনকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারে ৪টি টিলাকেটে ধ্বংস করার অপরাধে তিনজনকে ২লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে এ অর্থদণ্ড করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, এসকেভেটর দিয়ে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নুরুল হকের পুত্র জামাল উদ্দিন (৫০) কে ২লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে টিলাকাটার দায়ে সমর আলী শেখকে ১৫ হাজার ও রফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ বলেন, ‘অবৈধভাবে টিলার কাটার খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় তিনজনকে ২লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102