বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী পালন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী পালন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামীযুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দের সাথে পালন করে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ হতে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের হয়।

সুনামগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের রমিজ বিপণীস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শোভা যাত্রা শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীগন কে সাথে নিয়ে প্রতিষ্টা বার্ষিকীর বিশাল কেক কাটেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। পরে দলীয় কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ কে মিষ্টি মূখ করান যুবলীগের আহ্বায়ক।

যুবলীগের কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, এডভোকেট কল্লোল তালুকদার, এড‌ভো‌কেট আজাদুল ইসলাম রতন, লুৎফুর রহমান নাইম, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, সহ সভাপতি গিয়াস উদ্দিন, পিন্টু বণিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা বেগম, পাভেল আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আবাবিল নুর,যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু, সৈয়দ ইমন, হাসানুজ্জামান ইস্পাহানি, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, সুব্রত তালুকদার জুয়েল, সুনামগঞ্জ সদর যুবলীগ নেতা জামিল আহমদ, তাজুল ইসলাম,তানভীর সোহান,রাজন, টিংকু তালুকদার, অরিন্দম মৈত্র অমিয়, তুষার, রুহানুজজামান বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ সাধারণ সম্পাদক সোহেল আহমদ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, ডাঃ সবুজ আহমদ প্রমুখ।

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, জাতির জনকের নির্দেশে তার প্রাণ প্রিয় ভাগ্নে যুব নেতা মরহুম শেখ ফজলুল হক মনি যুবলীগের নেতৃত্বে যুব জাগরণ সৃষ্টি করেছেন ঘাতকরা এজন্য তাকে ও সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। কিন্ত যুব জাগরণ থামাতে পারেনি তার সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারা দেশের যুব সমাজ উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাত কে শক্তি শালী করতে নিরলস কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ যুবলীগের নেতাকর্মীগন যুব লীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুুল হোসেন খান নিখিলের দিক নির্দেশে প্রতিটি কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102