মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা চেষ্ঠার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা চেষ্ঠার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ বসুন্ধরা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্ঠার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ক্রিড়াবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হুইপ শামসুল ও তার পুত্র শারুন সায়েম সোবহান আনভীরকে সামাজিকভাবে হেয় করতে ব্যর্থ হয়ে এখন দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠককে হত্যা করার জন্য পিছনে লোক লাগিয়েছে।

বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাই যারা হত্যা করতে চায় তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সুনামগঞ্জ জার্নালের ব্যবস্থাপনা সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক দিলাল আহমদ, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি শিবলি আহমদ চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক, নারী উদ্যোক্তা নূরজাহান সাদেক নূরী, দূর্জয় দাস প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102