নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মনু মিয়া (৪৬) কে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঘাসিগাও এলাকায় নিজ বসতঘর থেকে এই গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন এবং তাকে সদর থানায় হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাজেদুল হাসান।