সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

‘৩ মিনিটের ভিডিও তৈরিতে রক্ত পানি করা পরিশ্রম করেছি’

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
‘৩ মিনিটের ভিডিও তৈরিতে রক্ত পানি করা পরিশ্রম করেছি’ - Sunamganj Journal

বিনোদন ডেস্কঃ দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের নাম ‘হাবিবি’। আপকামিং এই গানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ফারিয়া। এমন কঠোর পরিশ্রমের কথা কখনোই ভুলতে পারবেন না এই অভিনেত্রী।

৩১ অক্টোবর রোববার এক ফেসবুক ​পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমি শুটিংয়ের ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম। তারওপরে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। ১৪ অক্টোবর শুটিং করি, ১৫ তারিখ ছিল পরীক্ষা। খিটখিটে হয়ে ছিলাম, বেশির ভাগ সময় কিছুই ভালো লাগতো না। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কন্টেন্ট তৈরির চাপে থাকতাম। তবে আপনারা দেখতে পাবেন মাত্র ৩ মিনিট ১০ সেকেন্ড।’

তিনি আরও জানান, ‘এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময় মনে রাখব।’

গেল ২৩ অক্টোবর রাতে একটি ছোট্ট টিজার শেয়ার করেন নুসরাত ফারিয়া। যেখানে অ্যারাবিক ধাঁচের মিউজিকের সঙ্গে ‘হাবিবি’ নামটি ভেসে ওঠে। ভিডিওর ওপরের দিকে বাম কোণে থাকা ‘এসভিএফ মিউজিক’ লেখা দেখে বোঝা যায় এটি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মিউজিক বিভাগের লোগো। অর্থাৎ তাদের ব্যানারেই আসছে ফারিয়ার নতুন গান। আগের দুটি গানও এসভিএফের মাধ্যমে প্রকাশ করেছিলেন এ নায়িকা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102