শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই, পণ্যগুলো কী শেরপুরে পাওনা টাকার জন্য কর্মচারীকে নৃশংস হত্যা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ান নগড় গ্রামের বিলাল আহমদ হত্যা, আদালতে মামলা দায়ের মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান

সিলেটে নদীর পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
সিলেটে নদীর পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট বিভাগের নদ-নদীর পানি দিন দিন বাড়ছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পিয়াইনসহ প্রায় সব নদ-নদীর পানি এখন ঊর্ধ্বমুখী। তবে স্বস্তির খবর হলো, আজ বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে কোনো পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যনুযায়ী, কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে দুপুর ১২টায় পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯২ মিটার, যা বিপৎসীমার কাছাকাছি। একই নদীর শেওলা পয়েন্টে দুপুরে পানি সমতল ছিল ১১ দশমিক ৪৫ মিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮৫ মিটারের বিপরীতে পানির সমতল ছিল ৯ দশমিক ৩৬ মিটার, আর শেরপুর পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ৮৫ মিটারের বিপরীতে পানির সমতল ছিল ৮ দশমিক ২৭ মিটার। সব কয়টি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৯২ মিটারের বিপরীতে দুপুরে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩০ মিটার। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটারের বিপরীতে পানির সমতল ছিল ৯ দশমিক ৪২ মিটার। দুই পয়েন্টে পানি বিপৎসীমার নিচে থাকলেও সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রমাগত বাড়ছে।

সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ০৫ মিটারের বিপরীতে দুপুরে পানির সমতল ছিল ১০ দশমিক ৯০ মিটার। গোয়াইনঘাট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮২ মিটারের বিপরীতে পানি সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪১ মিটার। পিয়াইন নদীর জাফলং পয়েন্টে দুপুরে পানির সমতল ছিল ১০ দশমিক ১১ মিটার। লোভাছড়া নদীর সোনাতলা পয়েন্টে পানির সমতল ছিল ১২ দশমিক ৯০ মিটার, আর ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে পানির সমতল ছিল ৯ দশমিক ৩৫ মিটার। এ সব পয়েন্টেও পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সামগ্রিকভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। উজানে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102