শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই, পণ্যগুলো কী শেরপুরে পাওনা টাকার জন্য কর্মচারীকে নৃশংস হত্যা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ান নগড় গ্রামের বিলাল আহমদ হত্যা, আদালতে মামলা দায়ের মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত জরুরি ছিল: ন্যাটোর প্রধান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত জরুরি ছিল: ন্যাটোর প্রধান - Sunamganj Journal

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান, আর সেই কারণেই যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক জবাব দেওয়া জরুরি হয়ে পড়েছিল।

তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকেই বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রুটে।

তিনি বলেন, আমি মনে করি, যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান নেওয়া এবং দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানো ছিল একেবারেই জরুরি।

ন্যাটো প্রধানের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায়।

ওয়াশিংটনের দাবি, এসব হামলা ছিল ইরানের সামরিক তৎপরতার জবাব। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ফলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো মহাসচিবের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি জোটটির রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থান আরও কঠোর হওয়ার বার্তাও দিচ্ছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102