শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই, পণ্যগুলো কী শেরপুরে পাওনা টাকার জন্য কর্মচারীকে নৃশংস হত্যা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ান নগড় গ্রামের বিলাল আহমদ হত্যা, আদালতে মামলা দায়ের মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান

‘দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে’

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
‘দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে’ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’- কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে দেশে একদলীয় শাসন ছিল। কেউ কথা বলতে পারত না, গুমের শিকার হতো। আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, যারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসনের পর আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়ে গেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে কিংবা হামলা চালিয়ে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। সখীপুরবাসী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ২০২৪ সালে তরুণরা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। যদি মাদক, দুর্নীতি ও লুটপাট অব্যাহত থাকে, তাহলে সেই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য দেশের ছাত্র-জনতা জীবন দেয়নি।

বিচার ও আইনের শাসনের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু ৫ তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের বিচার হোক, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। চাঁদাবাজি ও লুটপাটও চলতে দেওয়া হবে না।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং সখীপুর পৌরসভার এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102