সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব-প্রধানমন্ত্রী অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৮টায় সুনামগঞ্জ পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক।

সাংবাদিকতার পাশাপাশি তিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম, সততা ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের সামনে তুলে ধরতে হবে। বকতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার স্মৃতিরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

স্মরণসভায় বক্তব্য দেন সাংবাদিক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, বিলেতপ্রবাসী সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন ও কর্ণ বাবু দাস প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102