রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব-প্রধানমন্ত্রী অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামে রুপ মিয়ার বাড়িতে এলাকাবাসির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বিট্রিশ আমলের তিনফুট উচ্চতার লোহার সীমান্ত পিলার( মেটনেট) উদ্ধার করা হয়েছে। আবার কেউ কেউ এই বস্তুটাকে বলে দাবি করেন।

স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার এস আই ইমাম আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ আটগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজানগাঁও গ্রামের মৃত ইছরাহিল মিয়ার ছেলে মাদক বিতেক্রতা ও সেবনকারী রুপ মিয়া(রুক্কা) বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের ভেতরে থেকে এই বিট্রিশ আমলের সীমান্ত পিলার(মেগনেট)টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নয়ন আহমদ(নয়ন) তিন ফুট উচ্চতার এই লোহার বস্তুটাকে মেগনেট বলে দাবি করেন। এই পিলারের মাঝে যে কারেন্টের তারটি রয়েছে সেটিতে ব্লেড দিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় এই ব্লেডটাকে চুম্বকের মতো আকর্ষন করে।

তিনি আরও বলেন, এই রুপ মিয়া(রুক্কা) একজন মাদক কারবারী ও সেবনকারী সে মাদকের ব্যবসা করে এলাকার যুুবসমাজকে ধবংসের দিকে ঠেলে দিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় আইন শৃংখলা বাহিনীর নিকট দাবি জানান।

এ ব্যাপারে শাল্লা থানার এসআই মোঃ শওকত হোসেন জানান, রুপ মিয়াকে ঘটনার সময় বাড়িতে পাওয়া যায়নি। এই বস্তটা এস্কপার্ট দিয়ে যাচাই বাছাই করা হবে তবে এই ঘটনায় রুপ মিয়াকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102