মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব-প্রধানমন্ত্রী অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস - Sunamganj Journal

অমিত তালুকদার: সুনামগঞ্জের তাহিরপুরে পরিবেশ দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পৃথক দুটি অভিযানে হাওরের পানিতে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য নিক্ষেপের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আটটি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটিয়ান হাওরে একটি হাউজবোট থেকে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে নিক্ষেপের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে হাউজবোটের মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সময়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ার পর বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আটটি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা ধ্বংস করা হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নির্মিত ক্ষতিগ্রস্ত বাঁশের ব্যারিকেড দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে স্থানীয় ইউপি সদস্য, তাহিরপুর থানার পুলিশ সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102