মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব-প্রধানমন্ত্রী অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার - Sunamganj Journal

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) উপজেলার ৪ নম্বর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২১ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিবপুর (আশিঘর) এলাকার আফু মিয়ার ছেলে মো. শিপু মিয়া (৪০) এবং জালালপুর এলাকার আব্দুল হামিদের ছেলে মো. হাবিবুর রহমান (৩৫)।

পুলিশ জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহবুবুর রহমান চৌধুরী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জগন্নাথপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে হবিবপুর (আশিঘর) এলাকায় শিপু মিয়ার মায়ের স্টোরের সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় তাদের সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102