সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে বাবা-মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, অনন্তপুর গ্রামের প্রফেসর মোঃ সোহাগ মিয়ার পিতা মোঃ নুরুল আমীন(৭০) ও তার মা মোছাঃ ফাতেমা খানম (৬০) ও তার ছোট ভাই মোঃ ফরহাদ মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চেত করেছেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভুমি) মাহফুজুর রহমান।
স্থানীয় ও পুলিশ এবং নিহতদের স্মজন মোশাহিদ আলম জানালেন, সম্পর্কে নিহতরা হলেন আমার আপন ফুফা, ফুফু ও ছোট ভাই। আজ বিকালে হঠাৎ করেই বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদের টিনের দোকানের ওপর এসে পড়ে। এ সময় টিনের বেড়ায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ফরহাদকে বাঁচাতে প্রথমে তাঁর বাবা, পরে তাঁর মা এগিয়ে আসলে তারা ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিশ্বম্ভরপুর থানার এসআই জসিম উদ্দিন জানালেন, বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু খবর পেয়েছি। বৃষ্টির জন্য এখনো ঘটনাস্থলে যেতে পারিনাই। ঘটনাস্থলে গিয়ে বিস্তািরিত জানতে পারবো। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।