মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সেবনকারী কারাগারে, মাদক ব্যবসায়ী কি নিরাপদ?

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
সেবনকারী কারাগারে, মাদক ব্যবসায়ী কি নিরাপদ? - Sunamganj Journal

অমিত তালুকদার : সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলেও বারবার ধরা পড়ছেন মাদকসেবীরা, আর আড়ালেই থেকে যাচ্ছে মাদকের সরবরাহকারী ও ব্যবসায়ী চক্র। সর্বশেষ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হলেও, মাদকের উৎস ও বিক্রেতাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে অভিযানের কার্যকারিতা নিয়ে।

গতকাল ৪ জুলাই জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়ার নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে গোবিন্দপুর গ্রামের মোঃ মাসুক মিয়া (৪৫)কে আটক করা হয়। তার কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি, একটি গাঁজা কাটার কাঠ এবং একটি গাঁজার কাটলি জব্দ করা হয়। পরে আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির। তবে অনুসন্ধানে সংশ্লিষ্টদের প্রশ্ন, একজন মাদকসেবীর কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও তিনি কোথা থেকে মাদক সংগ্রহ করেছেন, কারা সরবরাহ করেছে এবং সেই চক্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদকের ছোট-বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। মাঝেমধ্যে মোবাইল কোর্টে সেবনকারীরা সাজা পেলেও মূল ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান ও আইনি ব্যবস্থা খুব কমই চোখে পড়ে। ফলে মাদকের বিস্তার কমছে না।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল হোসেন জানালেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে সচেতন নাগরিক ও বিশেষজ্ঞদের মতে, মাদক নিয়ন্ত্রণে কেবল ভোক্তাকে শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। মাদকের উৎস, সরবরাহকারী, অর্থদাতা এবং স্থানীয় নেটওয়ার্ক চিহ্নিত করে ধারাবাহিক গোয়েন্দা অভিযান পরিচালনা না করলে মাদক নির্মূল সম্ভব নয়।

সুনামগঞ্জ জার্নাল/এইচআর

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102