মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা, নদী রক্ষায় জোর বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব-স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে-ইসি এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে-তথ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই-রুমিন ফারহানা পর্তুগাল ও স্পেন ম্যাচ আজ, পর্তুগালকে হুমকি দিয়ে রাখলেন স্পেনের ইয়ামাল রোনালদো জানিয়ে দিলেন এটাই শেষ বিশ্বকাপ সেবনকারী কারাগারে, মাদক ব্যবসায়ী কি নিরাপদ? ৪৩ পণ্য ও সেবার রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা বন্যার ঝুঁকিতে দেশের ৫ জেলা এডিসি শাকিলা রহমানকে বরণ করলেন ডিসি মিনহাজুর রহমান ৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

তাহমিদ আহমদ:
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু - Sunamganj Journal

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে বাবা-মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের এ দুর্ঘটনাটি ঘটে।

‎নিহতরা হলেন, অনন্তপুর গ্রামের প্রফেসর মোঃ সোহাগ মিয়ার পিতা মোঃ নুরুল আমীন(৭০) ও তার মা মোছাঃ ফাতেমা খানম (৬০) ও তার ছোট ভাই মোঃ ফরহাদ মিয়া (৩০)।

বিষয়টি নিশ্চেত করেছেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভুমি) মাহফুজুর রহমান।
স্থানীয় ও পুলিশ এবং ‎নিহতদের স্মজন মোশাহিদ আলম জানালেন, সম্পর্কে নিহতরা হলেন আমার আপন ফুফা, ফুফু ও ছোট ভাই। আজ বিকালে হঠাৎ করেই বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদের টিনের দোকানের ওপর এসে পড়ে। এ সময় টিনের বেড়ায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ফরহাদকে বাঁচাতে প্রথমে তাঁর বাবা, পরে তাঁর মা এগিয়ে আসলে তারা ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

‎বিশ্বম্ভরপুর থানার এসআই জসিম উদ্দিন জানালেন, বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু খবর পেয়েছি। বৃষ্টির জন্য এখনো ঘটনাস্থলে যেতে পারিনাই। ঘটনাস্থলে গিয়ে বিস্তািরিত জানতে পারবো। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102