মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা, নদী রক্ষায় জোর বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব-স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে-ইসি এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে-তথ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই-রুমিন ফারহানা পর্তুগাল ও স্পেন ম্যাচ আজ, পর্তুগালকে হুমকি দিয়ে রাখলেন স্পেনের ইয়ামাল রোনালদো জানিয়ে দিলেন এটাই শেষ বিশ্বকাপ সেবনকারী কারাগারে, মাদক ব্যবসায়ী কি নিরাপদ? ৪৩ পণ্য ও সেবার রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা বন্যার ঝুঁকিতে দেশের ৫ জেলা এডিসি শাকিলা রহমানকে বরণ করলেন ডিসি মিনহাজুর রহমান ৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। একই সঙ্গে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করবে।

এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগির বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল আগামী সপ্তাহে বাংলাদেশে এসে বিনিয়োগ নিয়ে আলোচনা করবে। তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সৌদি বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102