মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা, নদী রক্ষায় জোর বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব-স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে-ইসি এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে-তথ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই-রুমিন ফারহানা পর্তুগাল ও স্পেন ম্যাচ আজ, পর্তুগালকে হুমকি দিয়ে রাখলেন স্পেনের ইয়ামাল রোনালদো জানিয়ে দিলেন এটাই শেষ বিশ্বকাপ সেবনকারী কারাগারে, মাদক ব্যবসায়ী কি নিরাপদ? ৪৩ পণ্য ও সেবার রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা বন্যার ঝুঁকিতে দেশের ৫ জেলা এডিসি শাকিলা রহমানকে বরণ করলেন ডিসি মিনহাজুর রহমান ৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই-রুমিন ফারহানা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই-রুমিন ফারহানা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর, সেটিই উনি ফলো করবেন।”

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই।”

এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, “তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুল হচ্ছে, সে ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক দেন, তাহলে আমার মনে হয়, সেটি অফকোর্স ওয়েলকামড।”

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102