সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সেবনকারী কারাগারে, মাদক ব্যবসায়ী কি নিরাপদ? ৪৩ পণ্য ও সেবার রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা বন্যার ঝুঁকিতে দেশের ৫ জেলা এডিসি শাকিলা রহমানকে বরণ করলেন ডিসি মিনহাজুর রহমান ৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ট্রাইব্যুনালে আ. লীগের বিচারের তদন্ত চলছে-চিফ প্রসিকিউটর র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী

৪৩ পণ্য ও সেবার রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
৪৩ পণ্য ও সেবার রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিতে নগদ সহায়তা বা প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন।

রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, মোট ৪৩টি পণ্য ও সেবা খাতকে নগদ সহায়তার আওতায় রাখা হয়েছে। এ সুবিধা চলতি অর্থবছরের ১ জুলাই থেকে আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তার হার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।

তবে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট রপ্তানিকারককে তার ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক (অডিটর) বা অডিট ফার্মের মাধ্যমে রপ্তানি-সংক্রান্ত তথ্য ও দাবির নিরীক্ষা সম্পন্ন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102